
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমির হোসেন বিএসসি’র সভাপতিত্বে ও সদস্য জীবন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন।
উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তা, চরপার্বতী ইউপি চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ প্রমূখ।
আপনার মতামত লিখুন :