
নুশরাত রুমু , মাইজদী : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী ও মানবাধিকার দিবস উপলক্ষ্যে জন সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এনআরডিএস এর আয়োজনে বুধবার (১০ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনআরডিএস’র নির্বাহী পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মনোয়ারা মিনু।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার, এসো গড়ি উন্নয়ন সংস্থার মোহাম্মদ আবদুল আউয়াল, নিজেরা করি সংগঠনের সমন্বয়কারী আফরোজা বেগম, মানবাধিকার কর্মী এড. মিজান তালুকদার, এড. মোল্লা হাবিবুর রসুল মামুন, জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ সফল নারী রোকসানা আক্তারুন্নবী, নারী অধিকার জোটের সদস্য লেখিকা শিরিণ আক্তার প্রমুখ। এছাড়া নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা নিয়ে বিশেষ বক্তব্য রাখেন মানবাধিকার ফেলো তাহফিনা শাহনাজ রজব।
প্রান্তিক নারী হিসাবে খোদেজা বেগম, নাজমা বেগম বক্তব্য দেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে উদ্দীপনামূলক সঙ্গীত পরিবেশনা ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাঁদের বক্তব্যে নারীদের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার এবং দুর্বল নারী ও মেয়েদের চলাচলের স্বাধীনতা এবং স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষা সহ নারীদের মৌলিক অধিকার সমুন্নত রাখার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :