প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৫

বিশ্ব মানবাধিকার দিবসে মাইজদীতে শোভাযাত্রা ও মানববন্ধন

নুশরাত রুমু, মাইজদী : যথাযোগ্য মর্যাদায় মাইজদীতে ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে মাইজদীতে শোভাযাত্রা, মানববন্ধন ও পথসভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা একটি শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রাটি শহরের টাউন হল মোড় থেকে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে একটি মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।

শোভাযাত্রা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজ উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ প্রফেসর রফিক উল্লাহ, নির্বাহী সভাপতি জিজিএম মাহাবুব, সেনবাগ-সদর উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও অনেকে।

এতে এসোসিয়েশন অব ডেভলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) সহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর