
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ :
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই সেনবাগে আনন্দ মিছিল ও ধানের শীষ মার্কায়ে ভোট চেয়ে মিছিল করেছে সেনবাগ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় প্রধান নির্বাচন কমিশনার বহু প্রতিক্ষিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহনের তারিখ ও তফসিল ঘোষণা শেষে সেনবাগের কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী জহিরুল ইসলাম জহির, যুবদল সভাপতি মহিন উীদ্দিন মহিন, সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন দুলাল, স্বেচ্ছাবেকদল সভাপতি মোঃ ইসমাইল, সেক্রেটারী সামছুল হক সামু, ছাত্রদল সভাপতি মজিবুর রহমান মুজিব সহ শ্রকিমদল,কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতের ষেনবাগের ফেনী নোয়াখালী ফোরলেইন মহাসড়কের ছমির মুন্সির হাট বাজারে ওই মিছিলটি অনুষ্ঠিত হয়।এছাড়াও সেনবাগ পৌর শহর সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের আনন্দ মিছিল বের করে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তফসিল ঘোষনার সময় বিভিন্ন দোকানে ও বাসা বাড়িতে টেলিভিশনে নিবাচনের তফসিল ও নির্বাচনের তারিখ ঘোষনা দেখতে খুব আগ্রহ নিয়ে লোকজনকে ভিড় করতে দেখা গেছে।
জাতীর উদ্দেশ্যে ভাষনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর তফসিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ২৯ ডিসেম্বর-২০২৫, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর-২০২৫ হতে ০৪ জানুয়ারি-২০২৬, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ১১ জানুয়ারি ২০২৬, কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি ১২-১৮ জানুয়ারি-২০২৬, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি-২০২৬, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি-২০২৬, নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি-২০২৬ হতে ১০ ফেব্রুয়ারি-২০২৬ এবং ভোট গ্রহণের তারিখ: ১২ ফেব্রুয়ারি-২০২৬।
আপনার মতামত লিখুন :