প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৫

নোসক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের টার্ম পেপার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নুশরাত রুমু, মাইজদী:
নোয়াখালী সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্ব (২০২২-২৩) সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হলো টার্ম পেপার প্রেজেন্টেশান। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আজিজুল মাওলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য আরো শিক্ষকগণ উপস্থিত ছিলেন। নানা সাংস্কৃতিক পরিবেশনা ও বহুদিন পরে কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের এমন মিলন মেলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত ও আনন্দময় হয়ে উঠে।

আরও পড়ুন

  • . এর আরও খবর