
তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার :
শনিবার ১৩ ডিসেম্বর দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট আজিজুল হক বকসীর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। এডভোকেট বকসীর গুনগ্রাহী আইনজীবী, রাজনৈতিক সহচরগণ, বকসীর পরিবার ও আত্মীয়-স্বজনসহ সুশীল সমাজের সদস্যগণ এতে উপস্থিত ছিলেন।
বকশীর নিকটতম ব্যক্তিবর্গের মধ্যে অংশগ্রহণ করেন লেখক ফখরুল ইসলাম, নারী অধিকার কর্মী হাসিনা চৌধুরী, চরজব্বর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান সাজু, সমাজকর্মী গোলাম মহিউদ্দিন নসু, তারকেশ্বর নান্টু, বকশীর রাজনৈতিক সহকর্মী ফারুক ফয়সল, সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, প্রেসক্লাব সেক্রেটারি আবু নাসের মঞ্জু, বকশীর নিকটতম রাজনৈতিক সহচর আ ন ম জাহের উদ্দিন, এড. শ্যামল কান্তি দে, সুজন জেলা সভাপতি মোল্লা হাবিবুর রসূল মামুন সহ সুশীল ব্যক্তিবর্গ।
বক্তাগণ স্মৃতিচারণ করতে গিয়ে তারা আদর্শিক ও রাজনৈতিক জীবনের নানা উজ্জ্বল দিকের দিকের কথা বলেন।
তার রাজনৈতিক, সামাজিক ও পেশাগত জীবনের মহান দিকসমূহ উল্লেখ করে বক্তাগণ বকশির স্মৃতিচারণ করেন। বকশির নিকটতম সহচরগণ তার স্মরণে আবেগাপ্লুত হয়ে ওঠেন। শোকসভায় বকশীর কন্যাসহ আত্মীয়গণ উপস্থিত ছিলেন। তারা আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শোকসভার পরিচালনায় ছিলেন নুর আলম চৌধুরী পারভেজ।
আপনার মতামত লিখুন :