
নুশরাত রুমু, মাইজদী :
১৪ ডিসেম্বর মহান শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে নোয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. পপি কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) ইমরান খান, বীর মুক্তিযোদ্ধা, শহিদ বুদ্ধিজীবীদের স্বজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
এর আগে দিবসটি উপলক্ষ্যে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অফিসার ও ফোর্সবৃন্দ।
আপনার মতামত লিখুন :