
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটার অপরাধে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ কারাদণ্ড দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করার সংবাদ পেয়ে রাত দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। পরে ওই ব্যক্তিকে তাৎক্ষণিক এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে রাতের আঁধারে ফসলি জমির উপরি-স্তর কর্তনের অপরাধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সংশ্লিষ্ট ধারায় একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এসময় ভেকু যন্ত্রটি অকেজো করে দেয়া হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করে।
আপনার মতামত লিখুন :