• ঢাকা
  • রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের পরিচালক পদে প্রার্থী আবদুল আউয়াল বিপ্লব

নিউজ ডেস্ক :
নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হবেন প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব। আগামী ১৭ জানুয়ারি ২০২৬ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠিতব্য ঐ নির্বাচনে তিনি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড ছাড়া দেশের  বিভিন্ন ক্লাব, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।

তিনি নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব দৈনিক নোয়াখালীর কথাকে বলেন ক্লাবের উন্নয়ন ও সদস্যদের সেবায় নিজের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের সন্তান প্রকৌশলী আবদুল আউয়াল বিপ্লব বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শুনা শেষে নিজে গড়ে তুলেন বাংলা পাওয়ার নামে কোম্পানী।
তিনি দেশের একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি দেশের মানুষের জন্য অনেক সেবামূলক কাজ করে থাকেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর