
নিজস্ব প্রতিনিধি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ৭১ এর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বিজয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের জেলার শহীদ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন কাজী মোঃ ফাহাদ- বীর মুক্তিযোদ্ধা সন্তান, আবু জাফর মোহাম্মাদ আলী জনী- বীর মুক্তিযোদ্ধার সন্তান, মোঃ মিঠু- বীর মুক্তিযোদ্ধার সন্তান সহ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
এই সময় তারা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলার পক্ষ থেকে সকল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা তাদের সন্তান, পরিবার বর্গদের সহ দেশের সর্ব পেশা সর্ব স্তরের জনগণকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :