
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বুধবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকীর আয়োজনে চৌমুহনী গোলাবাড়িয়া সুগন্ধা কমিউনিটি সেন্টারে কোরান তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে শাহ আবদুল্লাহ আল বাকী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি দেশের গণতন্ত্র। তার সুস্থতা দেশের ভবিষ্যৎ রাজনীতি ও গণতান্ত্রিক যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
এসময় উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জহিরুল হক সোহেল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান দিপু, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবু নাছের মামুন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এজিএস হানিফ, যুগ্ম আহ্বায়ক তুহিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ, নরোত্তমপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক প্রার্থী আনোয়ার মিজি, যুবদল নেতা জাকির হোসেন সহ আলেম-ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :