প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবসে হাবিবপুর আইপিএম ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার হাবিবপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর হাবিবপুর আইপিএম ক্লাবের আয়োজনে হাজী আলী আকবর স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নরুল হাকিম। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান জানান। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন। তিনি বলেন, নিয়মিত ক্রীড়াচর্চা সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইপিএম ক্লাবের সভাপতি নরুল আফছার পলাশ। আয়োজনে সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানকে সফল করে তুলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা এহসানুল আমল খসরু, বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মেডিসিন মার্কেটের স্বত্বাধিকারী নরুল উল্ল্যাহ  আল-মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ শহীদ উল্ল্যাহ। মেসার্স নুরুদ্দিন এগ্রোর স্বত্বাধিকারী নুর উদ্দিন, আল-বেইক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রেজাউল করিম সেলিম, বিএনপি নেতা আবু নাছের, এবংজামায়াত নেতা ইকবাল হোসেন প্রমুখ।

টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর