
হারুনুর রশিদ, রিপোর্টার :
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার ১৬ ডিসেম্বর মাগরিবের নামাজের পর ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের সফিগঞ্জ বাজারে শহীদদের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের ওলামা বিভাগ সভাপতি মাওলানা নাজমুল ইসলাম শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক শরীফ হোসাই।
অনুষ্ঠানটিতে ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন জামায়েতের সভাপতি আব্দুজ জাহের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন জামায়েতের সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা জাকের হোসেন ফরায়েজী, হারুনুর রশিদ মেম্বার, ফয়সাল আহমেদ, আবু বকর সিদ্দীক রাশেদ, আবু নোমান রাজু, মাওলানা মাওলানা হাফিজুল্লাহ, এন এইচ রাজু প্রমুখ।
আপনার মতামত লিখুন :