প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫

দাগনভূঞায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা : ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ ’ এই প্রতিপাদ্যে দাগনভূঞা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম, প্রজেক্ট অফিসার (রামরু), বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ফেনীর তালাশ প্রতিনিধি ইদ্রিস রিয়াদ, পল্লী বিদুৎ ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশ, শিক্ষক শওকত হোসেন রুবেল, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম ও শাহরিয়ার মান্নান।

আলোচনা সভায় বিদেশগামী প্রত্যেককে যে কোন একটি বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন,ভাষা শিক্ষা, বৈধপথে বিদেশ গমন ও বিদেশ থেকে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ, হুন্ডির ক্ষতিকর দিক,প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ, প্রবাস জীবনে করনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর