প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : প্রান্তিক পর্যায়ের দরিদ্র ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মানবিক লক্ষ্য নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে আল-আনফাল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চরহাজারী এ. মজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্যাম্পে চৌদ্দগ্রাম ইসলামিয়া চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনব্যাপী সেবা প্রদান করেন। ক্যাম্পে আগত নারী, পুরুষ ও বয়স্কসহ শতাধিক রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ ও পরবর্তী চিকিৎসার নির্দেশনা দেওয়া হয়।

আয়োজক সূত্র জানায়, অনেক দরিদ্র মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চোখের চিকিৎসা নিতে পারেন না। সেই বিষয়টি বিবেচনায় রেখে প্রত্যন্ত এলাকার মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

চিকিৎসা ক্যাম্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আল-আনফাল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব ইব্রাহিম, কার্যনির্বাহী পরিষদের সভাপতি হেদায়েত উল্লাহ মামুন, কার্যনির্বাহী পরিষদের সেক্রেটারি সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমিন ও সহ-সভাপতি শাহ আলম সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশফাকুর রহমান এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী তন্ময়সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আল-আনফাল ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর