প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে দু’ছাত্রলীগ কর্মী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট ফেজ-০২ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে চরএলাহী ইউনিয়নের গাংচিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, চরএলাহী ইউনিয়ন গাংচিল ৮নং ওয়ার্ডের জয়নাল আবেদীন ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী মোঃ ওসমান (২৩), একই এলাকার বেলায়েত হোসেনের ছেলে মোঃ আরমান (২১)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর