প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৫

ইসলামগঞ্জ বাজারে ফের নির্বিচারে গড়ে উঠছে অবৈধ স্থাপনা

হারুনুর রশিদ, রিপোর্টার : জুলাই অভ্যুত্থান পরবর্তী করতে অন্তর্বর্তীকালীন সরকার ইসলামগঞ্জ বাজার সংলগ্ন অর্ধ শতাধিক অবৈধ স্থাপনাকে পানি নিষ্কাশনের সুবিধার্থে উচ্ছেদ করে।

স্থাপনাগুলোতে পূর্বে গড়ে উঠেছিল মুদি দোকান,খাবার হোটেল,চা দোকান, তরকারি দোকান, মাংসের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

স্থাপনাসমূহ খালের পানি চলাচলের জন্য বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি করে।যার ফলে সৃষ্টি হয় দুর্বৃষহ জলাবদ্ধতা। এতে জনগণের ভোগান্তি চরমে ওঠে।

এই প্রেক্ষিতে স্থানীয় প্রশাসন খালের উপর গড়ে ওঠা দোকান পাটসমূহ উচ্ছেদ করে। এক বছরের ব্যবধানে খালের উপর গড়ে উঠতে শুরু করেছে পুরনো ধারার ব্যবসা প্রতিষ্ঠানসমূহ যা জনগণের জীবনযাপনের জন্য হুমকি হয়ে উঠবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর