
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল, বসুরহাট পৌরসভা ছাত্রদল ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৫ আসনের ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরবে।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইফুল ও সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ নুর সোহানের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আবুল বাশার এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সগীর।
এসময় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম সাইমুন, সদস্য সচিব আরুপ মজুমদার, বসুরহাট পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ ও ফারদিন আহসান রুবাবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :