প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে ইউপি সদস্য ও আ’লীগ সম্পাদক গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মো. লিটন প্রকাশ টিটন (৫০) ও ইউপি সদস্য আবদুল আজাদ (৪২) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাতে বসুরহাট পৌরসভার নিজ বাড়ী থেকে টিটনকে এবং চরকাঁকড়া রাস্তার মাথা এলাকা থেকে আজাদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টিটন বসুরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত কালা মিয়ার ছেলে ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপর গ্রেফতারকৃত আবদুল আজাদ রামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর