
চাটখিল প্রতিনিধি : চাটখিলে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্সের জেলা সভাপতি সাবেক ছাত্রদলনেতা মনির পাটোয়ারীকে স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে সোমবার সন্ধ্যায় নিজ এলাকা চাটখিলপাল্লা বাজার সংলগ্ন মাঠে মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
বিএনপি নেতা লোকমান হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বেল্লাল হোসেন, নিজাম উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন কিরন, বিএনপি নেতা শাহাদাত হোসেন দুলাল।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নাগরিক পরিষদের জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সুজন, জিয়া সাইবার ফোর্সের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক দীন ইসলাম রুবেল, সদস্য আরিফ হোসেন, উপজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবদুল মজিদ, বিএনপি নেতা নান্নু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জিয়া স্মৃতি সংসদের নেতা মনির পাটোয়ারী বলেন, দীর্ঘ ৩০ বছর থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ছাত্রদলের ইউনিয়ন, উপজেলা ও জেলার বিভিন্ন পদে দায়িত্ব পালন করা অবস্থায় আওয়ামী লীগের হামলা মামলার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছি। আমি উত্তর কোরিয়ায় গিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালু করি এবং সেখান থেকে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ও সাইবার ফোর্সের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় করার জন্য সকলকে আহবান জানান।
আপনার মতামত লিখুন :