
উপজেলা প্রতিনিধি, কবিরহাট : তরুণ প্রজন্মকে মাদক ও সমাজ বিরোধী কাজ থেকে দূরে রাখতে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট মধ্যম রামেশ্বরপুর যুব সমাজের উদ্যোগে মধ্যম রামেশ্বরপুর ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ ডিসেম্বর) রাত ১১টায় মধ্যম রামেশ্বপুর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
দানু পাটোয়ারী ঈগলস কে হারিয়ে চ্যাম্পিয়ন অর্জন করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
পুরো আয়োজনটির সার্ভিক সহযোগিতায় ছিলেন আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান ইকো ভিশন এবং সামাজিক ও মানবিক সংগঠন মাষ্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন।
বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহির উদ্দিন জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বি এস সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুর উল্যাহ শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ বি এস সি।
এসময় আরো উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির রাকিব, রিয়াদ, টিটু, রাহিম, রবিন, রাব্বী, পাভেল, ফয়সেল, রাহিম, রাহুল, পাভেল, শান্ত ।
খেলার শুরুতেই ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠের আনাচে কানাচে পরিপূর্ণ হয়ে যায়। এছাড়াও এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে দারুণভাবে খেলাটি উপভোগ করেন।
১৬ টি দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন দলের মাঝে ট্রফি ও পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকার নগদ উপহার দেয়া হয়।এছাড়া রানার্সআপ দলের জন্য ৩০ হাজার টাকার পুরস্কার তুলে দেন।
আপনার মতামত লিখুন :