
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলায় ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ প্রতিরোধ) ডা. সুনন্দ সেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান, আজিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদ, দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহ সম্পাদক ও আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ বেলায়েত হোসেন প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সুপার, প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও মোঃ শাহীদুল ইসলাম বলেন, জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অনুষ্ঠিত হয়। এটি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বৃদ্ধি ও খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাতে পারে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি এবং মনোযোগ বৃদ্ধি পায়।
আপনার মতামত লিখুন :