প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৫

সেনবাগে আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতা আটক

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী রবিউল হাসান, ২নং কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ৫নং অজুনতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কুতুব উদ্দিন, ৮নং বীজবাগ ইউনিয়ন যুবলীগের নেতা সবুজ ও  দিদার হোসেন ।

সোমবার রাতে ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল তাদের গ্রেফতার করে ।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার স্থানীয় সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক ও হামলা ভাংচুরের মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর