প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-১ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মশিউর রহমান

উপজেলা প্রতিনিধি, চাটখিল : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী মশিউর রহমান, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মশিউর রহমানের হাতে মনোনয়ন পত্র তুলে দেন।

এ সময় চাটখিল উপজেলা নির্বাচন অফিসে কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন এবং মশিউর রহমানের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর