
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় এক প্রবাসী ও সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ সত্তর হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি পরিবারটির। বুধবার গভীর রাতে মুছাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবদুল হামিদের বাড়ির জমিদার মঞ্জিলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আমেরিকান প্রবাসী ও একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুর রহিম জানান, তারা চার ভাই ও পরিবার আমেরিকায় থাকেন। সম্প্রতি তিনি দেশে আসেন। ১২-১৩ জনের ডাকাত দল তাদের গ্রিল কেটে ঘরে ডুকে তাকে বসিয়ে রেখে বিভিন্ন কক্ষ তছনছ করে ঘরে থাকা ২০ ভরি স্বর্ন ও ১ লাখ ৭০ হাজার টাকা ও কিছু ডলার নিয়ে যায়।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :