প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৫

অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামি ১০০ পিস ইয়াবা সহ আটক

উপজেলা সদর প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর শুক্রবার সাড়ে পাঁচটায় সদর পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপাই সাকিনের  জহির সরদারের বাড়ির পার্শ্ববর্তী সরকারি খাল পাড় থেকে মোঃ ইয়াসিন আরাফাত ওরফে রাহাত(২৫) নামক এক মাদক কারবারিকে  আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত আসামি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

আটককৃত রাহাত পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়। এছাড়া আসামি সুধারাম থানার অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর