প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২৫

কোম্পানীগঞ্জে দিপু দাস, শরীফ ওসমান হাদি ও শিশু আয়েশা হত্যার প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস, ছাত্রনেতা শরীফ ওসমান হাদি এবং লক্ষ্মীপুরে শিশু আয়েশা আক্তারের নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন কমিটি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বসুরহাট জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। তিনি বক্তব্যে এ তিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মাস্টার সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল দাসের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর বিমল চন্দ্র মজুমদার, বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সের সভাপতি রতন ভৌমিক, সিরাজপুর ইউনিয়ন বিএনপির নেতা সমীর চন্দ্র চন্দ, কোম্পানীগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব মাস্টার অসীম মজুমদারসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদকবৃন্দ।

বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডগুলো সমাজে অরাজকতা ও সাম্প্রদায়িকতার চরম উদাহরণ। অনতিবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে নিরাপত্তাহীনতা বাড়বে।

আরও পড়ুন

  • . এর আরও খবর