প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন জমা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদর উপজেলার একাংশ) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রার্থীর সহধর্মিণী জেলা মহিলা দলের নেত্রী জোৎস্না আরা বেগম, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর