
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদর উপজেলার আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়ন জমা শেষে নেতারা জানান, নোয়াখালী-৫ আসনে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করছে।
আপনার মতামত লিখুন :