
তারিক আজিজ পিঞ্জর :
প্রার্থীদের সংগৃহীত 88 টি মনোনয়নপত্রের ১৬টি জেলা প্রশাসক কার্যালয়ে এসে পৌঁছেনি। জমা পড়া মনোনয়নপত্র গুলোর মধ্যে নোয়াখালী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে প্রার্থী এ এম মাহবুব উদ্দিন জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশের হয়ে মোঃ মশিউর রহমান,বাংলাদেশ কংগ্রেসের হয়ে মোঃ মমিনুল ইসলাম,জাতীয় পার্টির হয়ে মোঃ নুরুল আমিন,স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইফতেখার উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর হয়ে রেহানা বেগম,ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে মোঃ ছাইফ উল্লাহ মনোনয়নপত্র দাখিল করেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এ আসনে কাউকে মনোনয়ন দেয়নি।
নোয়াখালী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে জয়নুল আবেদীন ফারুক, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় পার্টির হয়ে মোঃ শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে তোফাজ্জল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর হয়ে মোঃ মোশারফ হোসেন ঝন্টু,ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে খলিলুর রহমান,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর হয়ে সুলতান জাকারিয়া মজুমদার, স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ মফিজুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাইয়েদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেন। নোয়াখালী-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে মোঃ বরকতউল্লাহ বুলু, স্বতন্ত্র প্রার্থী মোঃ রাজিব উদদৌলা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)এর হয়ে মোঃ সিরাজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী শরীফ আহমেদ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে মোঃ বোরহান উদ্দিন, খেলাফত মজলিসের হয়ে মোর্শেদ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মোহাম্মদ নূর উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ আসনে কাউকে মনোনয়ন দেয়নি।
নোয়াখালী-৪ আসনে ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশের হয়ে মোঃ ইউনুস নবী,জাতীয় পার্টির হয়ে মোঃ শরিফুল ইসলাম,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে মোঃ শাহজাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে মোঃ ফিরোজ আলম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামির হয়ে মোঃ ইসহাক খন্দকার,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর হয়ে বিটুল চন্দ্র তালুকদার, গণ অধিকার পরিষদের হয়ে আবদুজ জাহের, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইস্তেয়াক হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এ আসনে কাউকে মনোনয়ন দেয়নি। নোয়াখালী-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের হয়ে মোহাম্মদ শামসুদ্দোহা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর হয়ে মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে মোঃ ফখরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে মোহাম্মদ বেলায়েত হোসেন,স্বতন্ত্র প্রার্থী হাসনা জসিম উদ্দিন মওদুদ,, ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে আবু নাছের,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর হয়ে মুনতাহার বেগম,স্বতন্ত্র প্রার্থী ওমর আলী, জনতার দলের হয়ে মোঃ শওকত হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির হয়ে মোহাম্মদ আনিসুল হক,ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের হয়ে তৌহিদুল ইসলাম, জাতীয় পার্টির হয়ে খাজা তানভীর আহাম্মদ, খেলাফত মজলিসের হয়ে আলী আহমদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইউনুছ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নওশাদ মনোনয়নপত্র দাখিল করেন।এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিএ আসনে কাউকে মনোনয়ন দেয়নি।
নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী তানবীর উদ্দিন রাজীব, জাতীয় পার্টির হয়ে এ টি এম নাবী উল্লাহ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর হয়ে আব্দুল হান্নান মাসউদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে মোঃ মাহবুবের রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ ফজলুল আজিম,জাতীয় সমাজতান্ত্রিক দল(জেএসডি)এর হয়ে মোহাম্মদ আব্দুল জলিল, গণ অধিকার পরিষদ(জিওপি) এর হয়ে মোহাম্মদ আজহার উদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে শাহ্ মোহাম্মদ মাহফুজুল হক, জাতীয় পার্টি(জাপা)-এর হয়ে নাছিম উদ্দিন মোহাম্মদ বায়েজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এর হয়ে মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর হয়ে মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর হয়ে আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী শামিমা আজিম মনোনয়নপত্র জমা দেন।
আপনার মতামত লিখুন :