প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জানুয়ারি, ২০২৬

হরিনারায়ণপুর স্কুলের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের স্মরণ সভা

নুশরাত রুমু, মাইজদী প্রতিনিধি :
মাইজদী হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রয়াত ও বরেণ্য প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান স্যারের ১৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় সিদ্দিকুর রহমান স্মৃতি মিলনায়তনে বিদ্যালয় কতৃপক্ষের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রাচী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, সহকারী প্রধান শিক্ষক সোপন রঞ্জন সাহা, সিনিয়র শিক্ষক ক্ষেত্র মোহন দাস, সিনিয়র শিক্ষিকা ও সিদ্দিক স্যারের কন্যা জোবায়েরা সিদ্দিক, সিনিয়র শিক্ষিকা নার্গিস সুলতানা, সিনিয়র শিক্ষিকা সিমা মজুমদার, কম্পিউটার শিক্ষক প্রদীপ চন্দ্র দাস প্রমূখ।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। শিক্ষকগণ সিদ্দিক স্যারের কর্ম পরিধি ও অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর মতো করে সমাজে একজন মানবিক গুণসম্পন্ন মানুষ হিসাবে তৈরি হবার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন উপদেশ দেন। সভায় বিদ্যালয়ের বিশেষ আমন্ত্রণে সিদ্দিক স্যারের স্ত্রী খুরশিদ জাহান উপস্থিত ছিলেন। তাঁকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান সূচক উপহার তুলে দেন শিক্ষকগণ। এরপর উপস্থিত সকলে মিলে স্যারের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর