প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার ইন্তেকালে নোসক ছাত্রদলের শোক বইতে স্বাক্ষর

নুশরাত রুমু, মাইজদী :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং শোক ও সমবেদনা জ্ঞাপনের জন্য ক্যাম্পাসে শোক বই খুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখা।
দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় থাকার গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ভোর বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণতন্ত্র প্রতিষ্ঠা ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। পরে  বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা মানিক মিয়া এভিনিউতে দেশি-বিদেশি কুটনৈতিক ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ঐতিহাসিক এক জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে  জিয়া উদ্যানে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় সম্মাননায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হয়।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইতে শোক ও সমবেদনা জানাতে স্বাক্ষর করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক কাজী আসাদল হক, শিক্ষক পরিষদের নতুন সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর