
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারের আন্দোলনে দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের জননী’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সেচ্ছাসেবক দলের এক নেতা।
সোনাইমুড়ী উপজেলা অম্বরনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী হাসান বেগম খালেদা জিয়ার ব্যবহৃত জায়নামাজের সামনে উপস্থিত হয়ে এ দাবি উত্থাপন করেন।
এ সময় কাজী হাসান বলেন, দেশের গণতন্ত্র যখন বারবার সংকটের মুখে পড়েছে, তখন আপসহীন নেতৃত্ব দিয়ে রাজপথের আন্দোলনকে এগিয়ে নিয়েছেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর ভূমিকা অনস্বীকার্য।
তিনি বলেন, রাজনৈতিক নিপীড়ন, একাধিক মামলা এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার মধ্যেও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। এ কারণেই তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। কাজী হাসান আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামের প্রতীক। তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে তাঁকে রাষ্ট্রীয়ভাবে ‘গণতন্ত্রের জননী’ ঘোষণা করা সময়ের দাবি। এ সময় তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাতি বেগম খালেদা জিয়ার অবদান যথাযথভাবে মূল্যায়ন করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামের ইতিহাস রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :