প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জানুয়ারি, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সদর উপজেলা বিএনপির শোক ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, সদর :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও তার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ) জুমার নামাজ শেষে জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়। নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন

  • . এর আরও খবর