প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৬

নোয়াখালী-৫ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
শনিবার বিকেল ৪ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধির উপস্থিতিতে যাচাই বাছাই শেষে তিনি এ ঘোষনা দেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম ঘোষিত বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনিত মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় পার্টি মনোনীত খাজা তানভীর আহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আবু নাছের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মোহাম্মদ শামছুদ্দোহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত মুন তাহার বেগম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনীত মোহাম্মদ আনিছুল হক, খেলাফত মজলিস মনোনীত আলী আহমদ,স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীম উদ্দীন মওদুদ, জনতার দল মনোনীত শওকত হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম এবং বাতিলকৃত প্রাথীরা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত কামাল উদ্দিন পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী ওমর আলী, মুহাম্মদ ইউনুছ, মোহাম্মদ নওশাদ।

উল্লেখ্য, সংশোধন করা তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে- ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

  • . এর আরও খবর