
উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
চৌমুহনীতে রাবেয়া (প্রাঃ) হাসপাতালে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ২৯, তাং- ৩০/১২/২৫ ইং। মামলার অভিযোগে প্রকাশ, গত ২৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় চৌমুহনী রাবেয়া (প্রাঃ) হাসপাতালে কতিপয় সন্ত্রাসী লৌহার রড, হাতুড়ী ও ইলেক্ট্রিক ডিভাইস সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অকথ্য ভাষায় গাল মন্দ করতে করতে হাসপাতালে ডুকে পড়ে এবং অর্তকিত হামলা করে হাসপাতাল থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায় এবং হাসপাতালের থাইগ্লাস, অফিসের দরজা-জানালা, সিরিপশন রুমে ২টি মনিটর, ২টি পিন্টার, অফিস রুমের ২টি মনিটর, ২টি পিন্টার, একটি স্কানার, একটি হিয়ারিং মেশিন ও আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে।
হাসপাতালের মহিলা স্টাফ’র পরনের কাপড় চোপড় ছিঁড়ে ফেলে ও তাকে মারধরসহ শ্লীলতাহানি করে। এ সমস্ত ঘটনা হাসপাতালের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। সিসি ক্যামেরা রেকর্ড মামলার আলামতের সাথে তদন্ত কর্মকর্তার নিকট জমা দেয়া হয়। হাসপাতালে হামলার ঘটনায় রোগী ও স্বজনসহ হাসপাতাল কর্মকর্তা কর্মচারীদের মাঝে ভয়ভীতি ও আতংক সৃষ্টি হয়। মামলাসূত্রে জানা গেছে হামলাকারীরা হাসপাতালের নগদ ২ লাখ ১০ হাজার টাকাসহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় মোঃ জাবেদ, আবুল হোসেন প্রকাশ ভুট্টো, সেন্টু, সাইফুল ইসলাম, মেহেদী হাসান সুমন, সোহাইব, নাইম মাহমুদ এর নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত নামা ১০/১২জনকে আসামী করা হয়েছে।
রাবেয়া (প্রাঃ) হাসপাতালে হামলা, লুটপাট, ভাংচুর এর ঘটনায় প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশন তীব্র নিন্দা ও দোষীদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে।
আপনার মতামত লিখুন :