
মোহাম্মদ হানিফ, স্টার রিপোর্টার :
চাটখিল ও সোনাইমুড়ী অঞ্চলের সামাজিক সংগঠন ‘প্রজন্ম-২৪’-এর উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ মহাবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল-সোনাইমুড়ী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মো. ছাইফ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমির হানিফ মোল্লা, সোনাইমুড়ী উপজেলার পৌর আমির মোঃ আব্দুল মতিন, চাটখিল পৌরসভার আমির আক্তার হোসেন, চাটখিল উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসান, সোনাইমুড়ী আসনের অন্যান্য নেতাকর্মীরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ছাইফ উল্যাহ বলেন, তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এই আয়োজন চাটখিল-সোনাইমুড়ী অঞ্চলের যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে। তিনি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে ‘প্রজন্ম-২৪’-এর মতো সামাজিক সংগঠনগুলোকে নিয়মিত সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কয়েকশ’ ক্রীড়ামোদী দর্শক। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এসময় টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনটি স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন :