প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৬

সেনবাগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
‎শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সেনবাগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল বেলা ১১টার সময় উপজেলা পরিষদের চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম। এছাড়াও সেনবাগ থানার ওসি (তদন্ত) হযরত আলী মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: রেজাউল করিম, সেনবাগ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) মিনারুল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা আবু সুফিয়ান সহ সংশিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর