প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৬

বর্নাঢ্য আয়োজনে চাটখিলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
”প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর চাটখিলে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সমাজসেবা দিবস উপলক্ষে শনিবার ৩ জানুয়ারী দুপুরে উপজেলার সামনে থেকে র‍্যালী শুরু করে চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালীটি উপজেলার সামনে গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করে।

সভায় বক্তব্য রাখেন-চাটখিল থানার (ওসি) তদন্ত আবদুস সুলতান, কৃষি অফিসার জুনাইদ আলম, চাটখিল উপজেলা প্রেসক্লাবে সভাপতি আনিস আহমেদ হানিফ, সাংবাদিক জসিম মাহমুদ, সেবাগ্রহীতা মফিজ উল্লাহ, প্রতিবন্ধী হেলাল উদ্দিন, মুফতি ওসমান গনি, হাফেজ মাে: হেদায়েত উল্যাহ প্রমূখ। সভাশেষে ১শত ৭জন প্রতিবন্ধী অসহায়দের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৫৩ লাখ ৫০ হাজার সুদবিহীন ঋণ প্রদান করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর