প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জানুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে আধুনিক ও পরিবেশবান্ধব মোটরযানের শোরুম উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করলো ‘আল-আকসা মটরস’। চীনের প্রখ্যাত ইলেকট্রনিক মোটরসাইকেল ব্র্যান্ড ডনজিন (Dongjin) এবং দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী আকিজ মটরস–এর অনুমোদিত ডিলার হিসেবে শোরুমটি সোমবার (৫ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বসুরহাট উত্তর বাজারে অবস্থিত এই শোরুমটি অত্র অঞ্চলে প্রথম বারের মতো বিশ্বমানের ইলেকট্রনিক বাইক ও দেশের জনপ্রিয় মটরযানগুলো একই ছাদের নিচে নিয়ে এসেছে।

উদ্ভোদনী অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, বসুরহাট কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাকছুদুর রহমান। আল-আকসা মটরস-এর প্রোপাইটর আবদুল কাদের রাহিদ–এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডনজিন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. হুয়াং এবং আকিজ মটরসের চট্টগ্রাম বিভাগীয় সেলস অ্যান্ড রিকভারি ডেপুটি ম্যানেজার মাসুদ রেজা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন:
বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি জামাল উদ্দিন টিপুসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনের পর শোরুমটি পরিদর্শন করে অতিথিরা এর আধুনিক সংগ্রহ ও পরিবেশের প্রশংসা করেন। আল-আকসা মটরস-এ প্রধান আকর্ষণ হিসেবে থাকছে: ডনজিন ই-বাইক: জ্বালানি খরচ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব অত্যাধুনিক ইলেকট্রনিক মোটরসাইকেল।

আকিজ ‘বন্ধু’: আকিজ মটরসের বহুল আলোচিত ও জনপ্রিয় মডেল ‘বন্ধু’সহ সকল প্রকার পেট্রোল ও ইলেকট্রনিক মটরযান।
সহজ সেবা: সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের পাশাপাশি দ্রুততম সময়ে বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। উদ্বোধনী বক্তব্যে সংশ্লিষ্টরা জানান, আল-আকসা মটরস শুধু পণ্য বিক্রয় নয়, বরং পরিবেশ সুরক্ষা ও সাধারণ মানুষের যাতায়াত খরচ কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করবে। এখন থেকে বসুরহাট ও পার্শ্ববর্তী এলাকার ক্রেতারা খুব সহজেই আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল ক্রয় এবং প্রয়োজনীয় সার্ভিসিং সুবিধা উপভোগ করতে পারবেন। শোরুমটির উদ্বোধন উপলক্ষে বসুরহাটের ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, আল-আকসা মটরস-এর এই উদ্যোগ উপজেলার যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর