
উপজেলা প্রতিনিধি, কবিরহাট :
চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ।
৭ জানুয়ারী (বুধবার) দুপুরে কবিরহাট উপজেলার নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে ম্যানেজিং কমিটি ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দর উদ্যোগে নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহাব উদ্দিনের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ ১৫ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন শাহাব উদ্দিন।
এসময়ে অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয় থেকে শেষ কর্মদিবসে সংবর্ধনা শেষে আনন্দমুখর পরিবেশে শিক্ষকের জীবনবৃত্তান্ত বলে শুনান শিক্ষক এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার বিবি আয়েশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের, ছনখোলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব মিয়া, সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা মিয়া, নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতেন মিলন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এনামুল হক মাসুদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল বাছেত হিরন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এসময়ে বক্তারা বলেন এ কে এম শাহাব উদ্দিন স্যার কেবল পাঠদানই করেননি, বরং শিক্ষার আলো ছড়াতে সর্বোত্তক চেস্টা করে যেতেন। তাঁর এই বিরল আত্মত্যাগ নরোত্তমপুর শিক্ষানুরাগী মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আজীবন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে তিনি সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। আমরা সকলে স্যারের দীর্থ আয়ু কামনা করি।
আপনার মতামত লিখুন :