প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ জানুয়ারি, ২০২৬

ব্র্যাকের সৌজন্যে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার :
লক্ষ্মীপুর সদরের ১৮ নং কুশাখালী ইউনিয়নে পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ে শীতার্ত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে পুকুরদিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটি। অনুষ্ঠানটিতে ব্র্যাকের সহযোগিতায়  শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুকুরদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জহিরুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি ১৮ নং কুশাখালি ইউনিয়ন হেলথ প্রোপাইটর হাফিজ উল্লাহ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯ নং কুশাখালী ইউনিয়ন বিএনপি নেতা হারুনুর রশিদ,ব্র্যাক ইউপিজি লক্ষ্মীপুর আঞ্চলিক অফিসের এগ্রিকালচার এন্ড ইনকাম জেনারেশনের সিনিয়র অফিসার সুলাইমান খান ও ব্র্যাক ইউপিজি লক্ষ্মীপুর সদর দাসেরহাট শাখা কর্মকর্তা মোঃ আল আমিন।

আরও পড়ুন

  • . এর আরও খবর