প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ জানুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে নূর নিবাস ব্যাডমিন্টন লীগ এর ফাইনাল খেলা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জের বসুরহাট করালিয়ায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে নূর নিবাস ব্যাডমিন্টন লীগ–২০২৬। গত ৬ জানুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল লড়াইয়ে রানার্স আপ দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ‘করালিয়া এক্সপ্রেস’।
এবারের আসরে মোট চারটি দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মেগা ফাইনালে মুখোমুখি হয় করালিয়া এক্সপ্রেস ও সেভেন স্টার সুপার শপ। দর্শকদের টানটান উত্তেজনার মধ্যে দিয়ে সেভেন স্টার সুপার শপকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে করালিয়া এক্সপ্রেস।

আরিফ রাজের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন শেখ মাসুদ। এর আগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব  আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু নাছের এবং বসুরহাট করালিয়া মসজিদের খতিব নুর হোসেন।

টুর্নামেন্ট বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন হাবিবুর রহমান, রায়হান, তামিম ও তানজিম। পুরো আয়োজনের ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিল সেভেন স্টার সুপার শপ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় যুবসমাজকে মাদক ও অলসতা থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

  • . এর আরও খবর