প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জানুয়ারি, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্ববাসী রুখে দাঁড়াও – সাম্রাজ্যবাদবিরোধী সংগঠনসমূহ

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন বিশ্ববাসী রুখে দাঁড়াও আহ্বান জানিয়েছে সাম্রাজ্যবাদবিরোধী সংগঠনসমূহ নেতৃবৃন্দ। সাম্রাজ্যবাদবিরোধী সংগঠনসমূহ উদ্যাগে বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬, বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভঁইয়া। সমাবেশে বক্তব্য রাখেন নয়াগতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়ন এর আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনজুর আলম মিঠু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, নয়া গতান্ত্রিক গণমোর্চার নেতা নাঈম উদ্দিন প্রমূখ।

ভেনেজুয়েলায় মার্কিনি হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার বর্বর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তরা বলেন, একটি স্বাধীন দেশে হামলা করে সে দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে নেওয়া সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের ভয়াবহ লঙ্ঘন। এই নজিরবিহীন কর্মকান্ডের মধ্যে দিয়ে  ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক দস্যুতা ও বর্বর সন্ত্রাসী ঘটনার আরও একটি ভয়ংকর দৃষ্টান্ত স্থাপন করেছে। এই আগ্রাসনকে জায়েজ করার জন্য যত মিথ্যা অজুহাত দাঁড় করুক না কেন, মূলত মাদুরো থাকলে ভেনেজুয়েলার বিশাল তেল-খনিজ সম্পদের নিয়ন্ত্রন নিতে পারছেনা বলে হামলা করে তাবেদার সরকার বসিয়ে সম্পদ লুটপাটই আমেরিকার  প্রধান উদ্দেশ্য। যে দেশে সম্পদ আছে বা যুদ্ধের জন্য কৌশলগত ভাবে যে এলাকা তাদের প্রয়োজন মনে করে, আমেরিকা যেকোনো অজুহাতে সেদেশে  আগ্রাসন চালাচ্ছে।

বক্তরা আরও বলেন সেই বিপদ থেকে আমরাও মুক্ত নই। ইতোমধ্যে ইউনুস সরকার  আমাদের বন্দর ইজারা ও  করিডোর দিয়ে আমেরিকার যুদ্ধ চক্রে জড়ানোর ষড়যন্ত্র শুরু করেছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ইউনুস সরকারের সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমরা ভেনেজুয়েলাসহ দেশে দেশে মার্কিনি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই। একইসাথে বক্তারা বলেন  ইউনুসের সরকারসহ আমাদের দেশের সাম্রাজ্যবাদীদের দালালদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হতে হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর