• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জানুয়ারি, ২০২৬

সেনবাগে বেগম খালেদা জিয়ার জন্য ওয়েলফেয়ার সোসাইটির সভাপতির উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর  আলম, শায়েস্তানগরী সেনবাগ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করেছে আমেরিকাস্থ সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি (ইউএসএ) ইনক এর কার্যকরী সভাপতি ও বৃহত্তর নোয়াখালী সোসাইটির (ইউএসএ) ইনক এর কার্যকরী কমিটির নির্বাহী সদস্য, চট্টগ্রাম মহানগর ডবলমরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের কৃতি সন্তান এএসএম মাঈন উদ্দিন বাবলুর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ জানুয়ারী) বাদ জুম্মা সেনবাগ পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর শাহাপুর বায়তুল মামুর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন – মসজিদের খতিব মুফতি মুহাম্মদ জুলফিকার আলি।

আরও পড়ুন

  • . এর আরও খবর