
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফয়সাল ইবনে জুয়েল (৩৭) কে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১২টার দিকে বসুরহাট পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফয়সাল ইবনে জুয়েল চরহাজারী ইউনিয়নের মাস্টার আবু নাছেরের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক আহত ফয়সালের এক নিকটাত্মীয় জানান, বসুরহাট বাজারের আরডি শপিং মলের সামনে ফয়সাল মোটরসাইকেলে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত তাকে টেনে হিঁচড়ে তুলে নেয়। পরে কেজি স্কুলের পাশ্ববর্তী একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া
আপনার মতামত লিখুন :