
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে ইউসুফ রানা মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ নগর স্পোর্টিং ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন মুড়া আমিরাবাদ একাদশ। ধানশালিক ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ক্রিড়া অনুরাগী আরাফাত রহমান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সাধারণ সম্পাদক মো: সালা উদ্দিন সোহাগ,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃশাহজাহান সিরাজ,ধানশালিক ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ সহেল, যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন,আমেরিকা প্রবাসী ওবায়দুল হক (শামীম) এসময় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাংয়ের অপরাধ দূর করতে এবং সবাইকে খারাপ কাজ থেকে বিরত রেখে একটি আলোকিত সমাজ গড়তে ব্যতিক্রম এই আয়োজন করায় শহীদ জিয়া স্মৃতি সংসদ কে সাধুবাদ জানায়।
খেলার দাতা ইউসুফ রানা ও পরিচালনা কমিটি শাহ নেওয়াজ সাকিব, শাহাদাত হোসেন, মিরাজ হোসেন (জয়), জিহাদ বলেন,খেলাধুলায় রয়েছে ব্যক্তিত্ব গঠনের ক্ষমতা, যা আমাদের জীবনযাত্রায় প্রতিনিয়ত এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। শারীরিক খেলাধুলা এমন একটি ব্যায়াম যা শরীরের পাশাপাশি মনকে সুস্থ রাখে। ভবিষ্যতে যুবকদের পাশে থাকার ও সর্বত্র সহযোগিতা করার কথা জানান তারা। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রাইজ মানি সহ চ্যাম্পিয়ন ট্রপি ও রানারআপ দলের মাঝেও ট্রপি বিতরণ করা হয়। তরুণদের সুস্থ মন গঠনে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে,এমনটাই আশা এলাকাবাসীর
আপনার মতামত লিখুন :