
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে সোনাইমুড়ী উপজেলার বজরা ইসলামগঞ্জ বাজারে চালু হলো দেশের শীর্ষস্থানীয় খুচরা বিপণি প্রতিষ্ঠান স্বপ্ন শপ-এর নতুন শাখা।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টায় রঙিন বেলুন, ফিতা কাটা ও উৎসবমুখর পরিবেশে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন। এ সময় জনতার জনি ভাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আনন্দঘন এই আয়োজনে পুরো বাজার এলাকা উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল আজিম সুমন বলেন, স্বপ্ন শপ শুধু একটি সুপারশপ নয়, এটি আধুনিক ও স্বচ্ছ কেনাকাটার প্রতীক। নিরাপদ, মানসম্মত ও ন্যায্যমূল্যের পণ্য মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে স্বপ্ন যে ভূমিকা রেখে চলেছে, বজরা ইসলামগঞ্জ বাজারে এই শাখা তারই উজ্জ্বল উদাহরণ। এতে স্থানীয় অর্থনীতি যেমন চাঙা হবে, তেমনি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে।
তিনি আরও বলেন, স্বপ্ন শপ ইতোমধ্যে দেশজুড়ে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য এক ছাদের নিচে পাওয়া যায়। নোয়াখালীর চৌমুহনীসহ আশপাশের বড় বাণিজ্যিক এলাকাতেও এ ধরনের আধুনিক সুপারশপ নেই। সে তুলনায় বজরা ইসলামগঞ্জ বাজারে স্বপ্ন শপের আগমন সত্যিই সৌভাগ্যের বিষয়। এতে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী পরিবারগুলোর কেনাকাটা অনেক সহজ হয়ে যাবে।
উদ্বোধনের প্রথম দিন থেকেই ক্রেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফারের কারণে সকাল থেকেই ক্রেতারা শপিং ট্রলি হাতে দোকানে ভিড় জমান। ক্রেতারা জানান, এখন আর ভালো মানের পণ্য কিনতে দূরের শহরে যেতে হবে না হাতের কাছেই এমন একটি আধুনিক সুপারশপ পাওয়া তাঁদের জন্য বড় স্বস্তির। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, স্বপ্ন শপ-এর এই শাখা সোনাইমুড়ীর বাণিজ্যিক পরিবেশে নতুন প্রাণ ফিরিয়ে আনবে। একই সঙ্গে এটি বাজারে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। সব মিলিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইসলামগঞ্জ বাজারে স্বপ্ন শপ-এর যাত্রা আধুনিক খুচরা বাণিজ্যের এক নতুন আনন্দময় অধ্যায়ের সূচনা করল
আপনার মতামত লিখুন :