প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জানুয়ারি, ২০২৬

দাগনভূঞায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফ্লেমিং ফোরটি ওয়ান এর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেল তিনটায় দাগনভূঞা রামনগর ইউনিয়নের খাজা মঈন উদ্দিন চিশতি (রাঃ) উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা সেনাবাহিনী ক্যাম্পের উপ অধিনায়ক মেজর মোঃ রায়হানুল আবেদীন।

এসময় দাগনভূঞা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাকলাইনসহ উপজেলায় দায়িত্বরত সেনা সদস্যগণসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসয় উপকারভোগীরা বলেন, সেনাবাহিনীর কম্বল পেয়ে অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর