প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ জানুয়ারি, ২০২৬

চাপরাশিরহাট ছয়বাড়িয়া ফুটবল ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা : তরুণ প্রজন্মকে মাদক ও সমাজ বিরোধী কাজ থেকে দূরে রাখতে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ছয়বাড়িয়া যুব সমাজের উদ্যোগে ছয়বাড়িয়া ফুটবল ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারী(শনিবার) বিকেলে ছয়বাড়িয়া তাকিয়া রোডে একটি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় সর্বমোট ১৬ টি দলের অংশগ্রহণে শুরু হওয়া এই খেলায় ব্রাদার্স স্কয়ার পেশকার হাট কে হারিয়ে চ্যাম্পিয়ন অর্জন করে চাপরাশিরহাট ফুটবল একাডেমি।

আয়োজনটির সার্ভিক সহযোগিতায় ছিলেন আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান ইকো ভিশন এবং সামাজিক ও মানবিক সংগঠন মাষ্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশন।

খেলা পরিচালনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়েত ইসলামী আমির আনোয়ার হোসেন, চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুদ্দিন মাসুদ, বিশিষ্ট সমাজসেবক মহি উদ্দিন মাছুম, কুয়েত প্রবাসী নজরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাজু, ইমাম হাসান ফয়সাল, জাওয়াদ বিন আহমেদ আবরার, আরিফ হাসান রিদয় সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন খেলাধুলায় রয়েছে ব্যক্তিত্ব গঠনের ক্ষমতা, যা আমাদের জীবনযাত্রায় প্রতিনিয়ত এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। শারীরিক খেলাধুলা এমন একটি ব্যায়াম যা শরীরের পাশাপাশি মনকে সুস্থ রাখে। ভবিষ্যতে যুবকদের পাশে থাকার ও সর্বত্র সহযোগিতা করার কথা জানান তারা।

খেলার শুরুতেই ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠের আনাচে কানাচে পরিপূর্ণ হয়ে যায়। এছাড়াও এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে দারুণভাবে খেলাটি উপভোগ করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রাইজ মানি চ্যাম্পিয়ন ট্রপি এবং রানারআপ দলের মাঝে প্রাইজ মানি ট্রপি বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর